মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মাত্র ২০০ টাকার জাল বন্ধক নিয়ে খুন: মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে মাত্র ২০০ টাকায় মাছ ধরার কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন (২০) নামের এক যুবককে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলা রুজুর মাত্র ৫ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। বুধবার ভোরে ধামইরহাট থানা এলাকার সাহাপুর আঙ্গুরাত কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রতন হোসেন, মো. সাইদুল ইসলাম, শিশু মো. হাসান, রোকেয়া বেগম ও মোছাম্মত জাকিয়া বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকার রতনের নিকট থেকে মাত্র ২০০ টাকায় একটি কারেন্ট জাল বন্ধক নিয়েছিলেন মোস্তাকিন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোস্তাকিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। মামলার পর থানা পুলিশের একটি দল দ্রুত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করে। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বুধবার ভোরে সাহাপুর আঙ্গুরাত কলোনিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, সামান্য ২০০ টাকার একটি বিষয়কে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। মামলা রুজু হওয়ার পর পুলিশের দ্রুত ও সাঁড়াশি অভিযানে ৫ ঘণ্টার মধ্যে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ