খুলনা প্রতিনিধি : ৩ জুন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক” উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা কোম। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রশিক্ষণে অংশ নেয়।