বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ভারপ্রপ্ত প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬১ নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ভারপ্রপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন,‘ গত ২০১৪ সালে আমাকে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। আমি এই বিদ্যালয়ে যোগদান করার পরে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করে শিক্ষার মান উন্নয়ন করি। এই বিদ্যালয়ের দুই জন শিক্ষক রুহুল আমিন ও শফিকুল ইসলাম শাস্তি মুলক বদলী হয়ে এখানে আসেন। এরা দুইজন এখানে আসার পর থেকে ঠিকমত ক্লাস করান না এমনকি প্রধান শিক্ষকের কোন নির্দেশ মানেন না। ইচ্ছেমত করে বাচ্চাদের ছুটি দিয়ে চলে যান মনমত ক্লাস করান। শফিকুল ইসলাম প্রতিদিন দেরি করে বিদ্যালয়ে আসেন। এতে বাঁধা দিলে তিনি আমাকে চর থাপ্পর মারতে তেড়ে আসেন। দেরি করে সোয়া ১২ টা, সাপঢ় ১১ টায় বিদ্যালয়ে আসলেও হাজিরা খাতায় ৯ টা লিখে হাজিরা দেন। এতে বাঁধা দিলে অকথ্য ভাষায় গালি দেয় মারতে যান। ছুটি নিয়ে গেলেও পরে এসে আবার স্বাক্ষর করেন। বিভিন্ন সময় তিনি আমাকে কুপ্রস্তাব দেয়। আমি একজন নারী শিক্ষক হয়েও বিদ্যালয়ের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এতে প্রতিনিয়ত বাঁধা দিচ্ছেন শফিকুল ইসলাম। আমি এ থেকে মুক্তি চাই। এজন্য আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন অভিভাকবরাও সাংবাদিকদের কাছে শিক্ষক রুহুল আমিন ও শফিকুল ইসলাম দুই শিক্ষক শিশু শিক্ষার্থীদের সাথে বাজে ভষায় কথা বলেসহ বিভিন্ন অনিয়নের বিষয় তুলে ধরেন। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এই দুই শিক্ষকের বিচার দাবি করেন।



ফেসবুকে আমরা
নোটিশ