প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র্যাব। র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১, উত্তরা ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ১৪.২০ ঘটিকার ঢাকা মহানগরের থানা ভাটারা থানাধীন ছোলমাইদ ফরাজীটোলা এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার অটোরিকশাচালক রব্বানী বেপারী(২৪) হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ ইলিয়াছ(৪২), পিতা: মো: সালাম সরদার, সাং: দক্ষিণ ভিটাবাড়িয়া, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর’কে গ্রেফতার করে | মামলার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ইলিয়াছ (৪২)’সহ অন্যান্য অভিযুক্তরা গত ০৩/০৮/২০২৫ ইং আনুমানিক ২১৩০ ঘটিকার সময় অটোরিক্সা চালক ভিকটিম রব্বানী বেপারী (২৪) কে বাড়ি থেকে ডেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন কাপালিরহাট বাজারের দিকে নিয়ে যায়। দীর্ঘ সময় পরেও ভিকটিম আর বাড়ি ফিরেনি। পরের দিন অর্থাৎ ০৪/ ০৮/২০২৫ ইং সকাল ০৭৩০ ঘটিকার সময় কয়েকজন শিশু শিক্ষার্থী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন কাপালিরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন পশ্চিম পাশে সৌলার খালের মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে। খবর পেয়ে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের ছেলে রব্বানী বেপারীর বলে সনাক্ত করে।উল্লিখিত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত ঘটনাটি র্যাব-৮, বরিশাল এর নজরে আসলে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১ যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে ঢাকা মহানগরের বিমানবন্দর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।