বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির দোয়া মাহফিল ও ইফতার মঙ্গলবার সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এড. মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খাঁন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. জেড. এম আরিফ হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অবঃপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম, জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু, সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদুল ইসলাম মাসুদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলি আজম, ডক্টর এ্যাসোসিয়েশন অব (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হিমেল খাঁন, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সভাপতি ডা. মোকলেছুর রহমান, ডা. হানিফ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান ও মো. আবু কাউছার। ইফতার মাহফিলে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মুফতি এরশাদুল ইসলাম।



ফেসবুকে আমরা
নোটিশ