বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার। রানীশংকৈলে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর পৌর পশুর হাটে কন্ট্রোল রুম ও জাল টাকা সনাক্তকরণের মেশিন স্থাপন,পশুর হাট পরিদর্শন করে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পন ভয়ানক মাদকের কারবার ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা এবং খুন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ সর্বমোট ১৮ টি মামলার দুর্ধর্ষ অভিযুক্ত লিটন র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার র‍্যাব-৮ এর অভিযানে মরণঘাতী আগ্নেয়াস্ত্র বিদেশি পেন গান উদ্ধার র‌্যাব-৮ কর্তৃক কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য গ্রেফতার বরগুনা পাথরঘাটায় হত্যা মামলার পলাতক অভিযুক্ত বেলায়েত’কে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কে র‌্যাবের চেকপোস্ট : সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মজলিশপুরের মিরাজ গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অভিযানে ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর উপজেলার মজলিশপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. মিরাজ মিয়া (২৮)। এসময় তার ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিও জব্দ করা হয়।র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানতে পারে, বিজয়নগর এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আনা হচ্ছে। পরে রাত ৮টার দিকে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে চেকপোস্ট বসানো হয়।চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালায়। এসময় সিএনজির ভেতরে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ