বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক শীর্ষ মাদক কারবারি

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বেলাল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রাত ১টার দিকে বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালান কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানার পুলিশ। এসময় বেলাল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার সাথে থাকা ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে আটক বেলাল উদ্দিন (৪৮) নোয়াখালী হাতিয়া উপজেলার চর ঈশ্বর রায় গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং রামচরন বাজার এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম বলেন, জব্দ করা মাদকদ্রব্য ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ