সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচার সহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ বলেন, “সচেতনতার অভাবেই বাল্যবিবাহের মতো গুরুতর দুর্ঘটনা সমাজে ঘটে চলেছে। বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচার এগুলো পৃথক ঘটনা নয়, বরং একই অপরাধের ধারাবাহিক রূপ। প্রতিটি সামাজিক অন্যায় ও অনাচার প্রতিরোধে নিজের ঘর থেকে শুরু করে সর্বত্র সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই