রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বারহাট্টায় নিজ বাড়ীর গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে গর্তে জমা পানিতে ডুবে জান্নাত নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| আজ সোমবার (২২ জুন, ২০২৬) উপজেলার পূর্ব মোয়াটী গ্রামে বিকাল ৪ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে| নিহত জান্নাত ওই গ্রামের বাসিন্দা আলমের মেয়ে| স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে শিশু জান্নাত পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির উঠানে খেলছিল| এক পর্যায়ে সে বাড়ির পাশে থাকা একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে তলিয়ে যায়| পরে তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ¯ স্বজনরা ওই গর্তের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন| তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন| বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান আইনী প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের নিকট ফেরত দেওয়া হয়| উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি খুবই হৃদয় বিদারক এবং ভূক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি| পরিবারের প্রতি শিশু জান্নাতের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো পূর্ব মোয়াটী গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে|



ফেসবুকে আমরা
নোটিশ