মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বাগমারা’য় সম্প্রতি রক্ষায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বাগমারা পিস এ্যামবাসেডর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে শান্তি, সম্প্রতি রক্ষায় রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।আজ  ৫ ফেব্রুয়ারী বাগমারা উপজেলা গেট থেকে গোডাউন মোড় পর্যন্ত রালী শেষে উপজেলা হলরুমে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের  সাথে আলোচনায় অনুষ্ঠিত হয়।ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পিচ এ্যামবাসেডর মেজবাউল হক দুলুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা রিনা ইসলাম এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা সমন্ময়কারী রোকনুজ্জামান, রাজশাহী বিভাগীর সমন্বয়ক, এস,এম শফিকুল ইসলাম, বাগমারা পিএফজির সমন্ময়কারী সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স।এই সময় উপস্থিত ছিলেন, মাষ্টার জিল্লুর রহমান, ফজিলা খাতুন, মাওলানা আব্দুস সোবহান, শিক্ষক কামরুন নাহার, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ডাঃ নাজমুল হক টিপু, আওয়ামীলীগ নেত্রী  ইউপি সদস্য হাসিনা বানু, আওয়ামীলীগ নেত্রী আইমালা, পিস এম্বাসেডরের প্রধান সমন্বয়ক জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা, ভবানীগঞ্জ পৌর ছাত্রদল নেতা পিস এম্বাসেডরের সহকারী সমন্বয়ক নাজমুল ইসলাম। সাংবাদিক মিজানুর রহমান,সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ, ছাত্রদল, যুবদল ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ উপজেলা এ্যামবাসেডর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে উপস্থিত, শিক্ষার্থী, নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি, বাগমারাকে রাজনৈতিক, ধর্মীয় সামাজিক সংহিংসতা মুক্ত, মাদক মুক্ত, ঘুষ দূর্ণীতি মুক্ত এবং সংঘাত নই ঐক্যের বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করানো হয়।



ফেসবুকে আমরা
নোটিশ