বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

বাউফলে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগা ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় ওই কর্মী সভায় বগা ইউনিয়ন মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদারের সঞ্চালনায় ও বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাউফল উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. মিজানুর রহমান খোকন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সুইন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত সকলের সুস্থতা কামনা করেন। বিএনপির হাতকে শক্তিশালী করার জন‍্য তিনি বাউফলের সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, মনোনয়ন পেলে তিনি বাউফলকে একটি সুন্দর বাউফল উপহার দিবেন। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখার জন‍্য ধানের শীষে ভোট দেয়ার জন‍্য সকলকে আহবান জানান তিনি।কর্মীসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি সমর্থিত দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ