বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বাউফলে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজি মামলায় কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম মঞ্জুর আলম ওরফে এমদাদ (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপর আড়াইটার দিকে উপজেলার পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
এমদাদের নামে বাউফল থানায় দায়ের করা একটি চাদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর এমদাদ কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলি এলাকার জেলেদের কাছে চাঁদা দাবি করে আসছিল। জেলেরা চাঁদার টাকা না দেওয়ায় গত ৩ অক্টোবর বিএনপি নেতা এমদাদ, তার ছেলে কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইফুদ্দিন ওরফে রিজভী ও ছাত্রদল নেতা তৌফিক এলাহি দলবল নিয়ে জেলেদের ওপর হামলা করেন। হামলায় নারীসহ ৫/৭ জন জেলে আহত হন। যার মধ্যে জাফর নামে এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ওই জেলে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত ৫ অক্টোবর হামলার শিকার মো. মনির হোসেন নামে এক জেলে বাদি হয়ে এমদাদ, তার ছেলে রিজভীসহ ২৪জনকে আসামী করে বাউফল থানায় মামলা করেন। এমদাদ মামলার ২নম্বর আসামী।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, চাঁদাবাজি মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ