বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশালের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‌্যাব। র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১০, যাত্রাবাড়ী ক্যাম্প, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ২০.৪৫ ঘটিকার সময় ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল মহানগরের কোতয়ালী থানার মাসুদুর রহমান(৪৫) চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ লোকমান হোসেন(৩৬), পিতা- মোঃ শওকত মোল্লা, সাং-নথুল্লাবাদ, শেরে বাংলা সড়ক, থানা-বিমানবন্দর, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ লোকমান হোসেন(৩৬)’সহ অন্যান্য অভিযুক্তরা গত ০৯/০৪/২০২৫ ইং ১৯৩০ ঘটিকার সময় পরস্পর যোগসাজশে পরিকল্পনা মোতাবেক কৌশলে ভিকটিম মোঃ মাসুদুর রহমান(৪৫)’কে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ কলেজ এডিনিউ জিমি ভবন এর ২য় তলায় নিয়ে ডেকে নিয়ে এজাহার নামীয় অভিযুক্ত শান্তা (৩২)’কে বিয়ে করতে বলে। ভিকটিম বিয়ে করতে রাজি না হলে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, লাঠি, দিয়ে ভিকটিমের মাথা, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী আঘাত করে ও পেটের ডান পাশে একটি ধারালো ছোরা ঢুকিয়ে দিয়ে কাটা গুরুত্বর রক্তাক্ত জখম করে। এসময় ভিকটিমের সাথে থাকা ১,৬০,০০০/- টাকা নিয়ে যায়। ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা ভিকটিমকে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। গত ১১/০৪/২৫ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.০০ ঘটিকার সময় আইসইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। উল্লিখিত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বরিশালের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৮, বরিশাল বিষয়টি আমলে নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল গত ১৭ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০, যাত্রাবাড়ী ক্যাম্প এর সহায়তায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ