বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

বরিশালে বিদ্যুৎপৃষ্ঠে চোরের মৃত্যু

সাইফুল ইসলাম খোকন : বিদ্যুতের তার চুরি করতে গিয়ে রফিকুল ইসলাম বাবুল (৫০) যুবকের মৃত্যু হয়েছে। বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের রুইয়ার পোল কাঞ্চন কাজির বাড়িতে এ ঘটনা ঘটে। বাবুলের বাসা নগরের ১০ নং ওয়ার্ডের কেটিসির নামারচর।স্থানীয় সূত্রে জানা যায় ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা রুবেল নামে এক ব্যক্তি সকাল ৬.৩০ মিনিটের সময় কাজী বাড়ির পুকুরে গোসল করতে আসলে তখন তিনি দেখতে পান একজন মানুষ মাটিতে শুয়ে আছে এবং তার পাশে বিদ্যুতের তার একটি প্লাস পড়ে আছে। তখন ডাক চিৎকার দিলে বাড়িতে থাকা ঘরের মধ্যে লোকজন বের হবার সময় দেখতে পান সামনের দরজা ও পিছনের দরজার সিটকানি বাহির থেকে দেয়া। তখন রুবেল ঘরের ছিটকানি খুলে দিলে ঘরের মালিক রিপন কাজী বের হয়ে আসে,৯৯৯ ফোন করে পুলিশকে জানায়,পুলিশ ঘটনার স্থানে এসে সকল আলামত জব্দ করে লাশ ময়না তদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। চোর সম্পর্কে জানা যায় মোঃ রফিকুল ইসলাম বাবুল শেখ । পিতা মান্নান শেখ তার বাড়ি বাগেরহাট ।বর্তমান বাসা বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কেটিসির নামার চর। তার দুই স্ত্রী এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জনাব লোকমান বলেন আমি ৯৯৯ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যাই এবং সকল আলামত সংগ্রহ করে ময়না তদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করি। যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি প্রাথমিক অবস্থায় ধারণা করে বলেন চুরি করতে এসে বিদ্যুতের শর্ট খেয়ে সম্ভবত মারা যায়।



ফেসবুকে আমরা
নোটিশ