বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রেস বিজ্ঞপ্তি : জনৈক মো: সোহরাব হোসেন গাজী(৬৪) বরিশাল মহানগর গোয়েন্দা শাখায় হাজির হয়ে অভিযোগ করেন যে একটি স্বর্ণ প্রতারক চক্র নগরির কাউনিয়া থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান এর মাজারের সামনে তার নিকট স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণামূলকভাবে স্বর্ণ সাদৃশ্য ঘোড়ার ও হরিনের মুর্তি ০২ (দুই) টি, লোকনাথের মুর্তি ০২ (দুই) টি, মনষা মূর্তি ০১ (এক) টি, হাতের বালা ১৯ (উনিশ) টি, হাতের চুরি ছোট বড় ১৮(আঠের) টি, কানের চাপা দুল ২০(বিশ) টি, কানের ঝুমকা বড় ০৫ (পাঁচ) টি, কানের ঝুমকা ছোট ২০ (বিশ) টি, কানের দুল বড় ০৫(পাঁচ) টি, গলার লকেট বড় ০৫ (পাঁচ) টি, ব্রঞ্জ ০৩ (তিন) টি, কানের ছোট দুল ০৩ (তিন) টি, গলার চেইন চিকন- মোট ছোট-বড় ৯৫ (পঁচানব্বই) টি, চুলের খোপার ঝুমকা ২৫(পঁচিশ) টি, পায়ের নুপুর ০২(দুই) টি, আংটি ০১ (এক) টি, নেকলেস ০১(এক) টি দেখাইয়া এগুলোর মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ধ্যর্য্য করে বিক্রয় মূল্য বাবদ তার নিকট হইতে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আত্মসাৎ করে। বাদীর এই অভিযোগের প্রেক্ষিতে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছগীর হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় অভিযুক্তদের সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে তার টিম সহ ১০- ০৭-২৫ খ্রিঃ রাত ২০ঃ৪৫ টায় কাউনিয়া থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান এর মাজারের সামনে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ০১ মোঃ রিয়াজ হাওলাদার(৪৫), পিতা- ওহাব হাওলাদার, সাং- দক্ষিন রাফিয়াদী, চাঁদপাশা, ০২ নং ইউপি, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল, ০২শ্যামল হাওলাদার(৭৩), পিতা- মৃত বিষেশ্বর হাওলাদার, ০৩। মো: মনির মজুমদার(৪৪), পিতা- মৃত সাহেদ মজুমদার, উভয় সাং- চরকাউয়া, ০২ নং ওয়ার্ড, ০৭ নং ইউপি, থানা- বন্দর, জেলা- বরিশালদের কে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন।ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা
নোটিশ