বরিশাল ব্যুরো : বরিশাল সিটি কর্পোরেশনের অবৈধ হলুদ অটো উচ্ছেদের দাবি জানাই বৈধ অটো শ্রমিক মালিকরা। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেওয়া হলুদ অটোর নবায়ন করতে এসে তারা এ দাবি জানায়। এ সময় বেশ কিছু অটো মালিক শ্রমিকেরা অভিযোগ করে বলে, আমরা ধার দেনা করে গাড়ি-প্রতি ২৪ হাজার টাকা দিয়ে নবায়ন করেছি। কথা ছিল আমরা নবায়ন করলে অবৈধ অটো নগরীতে চলাচল করতে পারবেনা, এখন দেখি অবৈধ অটো দেদারসে চলাচল করছে
।এতে আমরা মনে করি, আমরা এখনো বৈষম্যের শিকার। তাই প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানাই, অতি দ্রুত অবৈধ অটোগুলো উচ্ছেদ করে বরিশাল নগরী যানজট মুক্ত রাখার আহ্বান জানায়। অটো মালিক সমিতির সহ সভাপতি হেলাল গাজী জানান, আজ পর্যন্ত ৯ শত অটো হলুদ গাড়ি নবায়ন করা হয়েছে। আমরা বৈধ মালিক অবৈধ হলুদ অটো গাড়ি উচ্ছেদ চাই। এ সময় আরেক অটো মালিক বলেন, আমাদের নবায়ন করার জন্য সময় বেঁধে দিয়েছেন এক সপ্তাহ এক সপ্তার মধ্যে কিভাবে এতগুলো টাকা জোগাড় করব তাই আমরা বিভিন্ন এনজিও এবং সুদে টাকা এনে নবায়ন ফি জমা দিয়েছি তার পরেও অতিরিক্ত দুইশত টাকা লেড ফি দেওয়া লাগবে। অবৈধ হলুদ অটো তাদের কোন ফি জমা দেওয়া লাগেনি, তাদের কোন নবায়ন করা লাগে নি কোথাও কোন টাকা খরচা না করে আমাদের সমান সমান দেদাছে গাড়ি চালিয়ে ইনকাম করে যাচ্ছে। এতে আমরা বৈধ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর লাভবান হচ্ছে অবৈধ গাড়ি মালিকেরা। এ বৈষম্যের শিকার আমরা মেনে নিতে পারি না। তাই বরিশাল সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রশাসনের আসুসু দৃষ্টি কামনা করি।