মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল ২ আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন এ্যাড.আলী আকবর তালুকদার

আবু বকর সিদ্দিক ভূঁইয়া,অতিথি প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আলী আকবর তালুকদার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশা প্রকাশ করেছেন।
বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা এ্যাড. আলী আকবর তালুকদার দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। জাতীয় পর্যায়ে আইন অঙ্গনের পরিচিত মুখ হিসেবে তিনি এবার রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন।
মনোনয়ন সংগ্রহের পর তিনি এলাকায় ফিরে স্থানীয় নেতা-কর্মী, সাধারণ মানুষ ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। উন্নয়ন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের কর্মসংস্থান— এসব ইস্যুকে প্রাধান্য দিয়ে নির্বাচনী পরিকল্পনা তৈরি করছেন বলে জানান তিনি।এ্যাড. তালুকদার বলেন, “বরিশাল-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও নিরাপদ এলাকার রূপ দিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা জানান, যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং তৃণমূলের মতামত বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। স্থানীয় রাজনৈতিক মহলে এ্যাড. আলী আকবর তালুকদারের মনোনয়ন সংগ্রহকে এ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন নির্বাচনে বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন।



ফেসবুকে আমরা
নোটিশ