সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স

জামাল হোসা্ইন : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচিকে ঘিরে বরিশালে বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের বাদ দিয়ে বাছাইকৃত ও পছন্দের ব্যক্তিদের নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স আয়োজনের অভিযোগ উঠেছে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন জাতীয় ও মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে এক অবহিতকরণ সভা এবং পরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, জেলার অধিকাংশ জাতীয় ও মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ কর্মসূচিতে আমন্ত্রণই জানানো হয়নি। বরং সীমিত পরিসরে পছন্দের কয়েকজনকে নিয়ে দায়সারাভাবে প্রেস কনফারেন্স সম্পন্ন করা হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, জনসচেতনতা সৃষ্টির অন্যতম মাধ্যম গণমাধ্যম। অথচ শিশুস্বাস্থ্য সংশ্লিষ্ট একটি জাতীয় কর্মসূচিতে মূলধারার সংবাদমাধ্যমকে উপেক্ষা করা শুধু দায়িত্বহীনতার পরিচয়ই নয়, বরং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড। নাম প্রকাশ না করার সর্তে একাধিক সাংবাদিক জানান, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। এর গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে মূলধারার মিডিয়ার বিকল্প নেই। কিন্তু সিভিল সার্জন পরিকল্পিতভাবে তার পছন্দের সাংবাদিকদের দিয়ে দায়সারাভাবে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স সম্পন্ন করেছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন স্বজনপ্রীতিমূলক আচরণ কাম্য নয়।”যার কাছে মূলধারার গণমাধ্যমের গুরুত্ব নেই, তার কাছে জনস্বাস্থ্যের গুরুত্ব কতটুকু তা নিয়েই প্রশ্ন ওঠে। জনগণকে সচেতন করার প্রধান মাধ্যমকে উপেক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষাকেই ঝুঁকির মুখে ফেলা। “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জেলার বৃহত্তম সাংবাদিক সংগঠনের কাউকে আমন্ত্রণ না জানানো অত্যন্ত দুঃখজনক। এতে স্পষ্ট হয়েছে যে সিভিল সার্জন স্বজনপ্রীতির চর্চা করছেন এবং মূলধারার সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলছেন। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকদের প্রতি এই অবহেলা ও বৈষম্যমূলক মনোভাব দীর্ঘদিনের।”
সাংবাদিকদের অভিযোগ, বরিশালে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মসূচিতে দীর্ঘদিন ধরেই স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক যোগাযোগের ঘাটতি রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোতে গণমাধ্যমকে সম্পৃক্ত না করে ব্যক্তিকেন্দ্রিক ও পক্ষপাতমূলক পন্থা অনুসরণ করায় সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমও কাঙ্ক্ষিত প্রচার থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে, বিষয়টি নিয়ে জেলার সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচিতে গণমাধ্যমকে বাদ দেওয়া শুধু প্রশাসনিক উদাসীনতাই নয়, বরং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের একটি অস্বচ্ছ প্রবণতারও বহিঃপ্রকাশ।



ফেসবুকে আমরা
নোটিশ