বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি আদালতে পৌঁছান। পরে প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন।
ইউএনডিপি প্রতিনিধি দল জানায়, দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।পরে প্রধান বিচারপতি বেলা ১১টায় নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে অনুষ্ঠিত জুডিসিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে যোগ দেন। সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ বরিশালে অনুষ্ঠিত হলো এ আয়োজন।



ফেসবুকে আমরা
নোটিশ