বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ফুলছড়িতে বৃদ্ধ আব্দুল লতিফের উপর সন্ত্রাসী হামলা: স্ত্রী-ছেলেসহ আহত, দোকানে লুটপাট

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক দুঃসাহসিক হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ অক্টোবর (শুক্রবার) দুপুরে ৭০ বছর বয়সী বৃদ্ধ মোঃ আব্দুল লতিফ ও তার পরিবারের ওপর একদল সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ উঠেছে।আবদুল লতিফ ফুলছড়ি থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানান, ওইদিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তার ছোট ছেলে মোশারফের দোকানের জায়গা নিয়ে এলাকার মনু মিয়া (৪০), কালা মিয়া (৫৫), জাম্বু মিয়া (৩২), শফি (৫০), কামাল মিয়া (৩৫), আলমগীর (৩৫), আজিজ (৩৫), ইসমাইল (৩৩)সহ আরও ৫-১০ জন দুর্বৃত্তের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, কামাল, আলমগীর ও আজিজ একযোগে মোশারফের ওপর হামলা চালালে তার চিৎকারে বৃদ্ধ লতিফ এগিয়ে যান। এসময় মনু মিয়া লোহার বেলচা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কালা মিয়া লাঠি দিয়ে তার হাতে আঘাত করে হাড় ভেঙে দেয় বলে অভিযোগ করেন তিনি।ঘটনার সময় তার স্ত্রী দোকানে বসে ছিলেন। তখন শফি ও ইসমাইল দোকানে ঢুকে লুটপাট চালায় এবং তার স্ত্রীর সম্মানহানির চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ আছে। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত আব্দুল লতিফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওইদিন রাতেই হামলাকারীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে লাঠি, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বড় ছেলে রতনের রেললাইনসংলগ্ন বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।বৃদ্ধ লতিফ বলেন, “আমি এখন চিকিৎসাধীন। হামলাকারীরা আমাদের মেরে ফেলতে চেয়েছিল। আমার পরিবার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনের যথাযথ ব্যবস্থা চাই।এ বিষয়ে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানায়, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। এর আগেও তারা বিভিন্ন সময়ে দাঙ্গা-বিবাদে জড়িত ছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুকে আমরা
নোটিশ