বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

বরিশালে প্রতারক চক্রের তিন সদস্যকে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি : ভোলার বোরহান উদ্দিনের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহমুদুল হাসান নাজিম এর দোকানে গিয়ে ইলেকট্রনিক্স পণ্যের পাইকার সেজে তার সাথে পরিচিত হন অভিযুক্ত প্রতারক আরব আলি মোল্লা। সে সস্তায় খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন মর্মে মাহমুদুল হাসান নাজিমকে জানান। এর ধারাবাহিকতা ২২ মে বৃহস্পতিবার ইলেকট্রনিক পণ্য ক্রয়ের জন্য নাজিম বরিশাল এসে অভিযুক্ত প্রতারক আরব আলির সাথে যোগাযোগ করেন। আরোব আলি বরিশাল লঞ্চঘাট এলাকায় এসে ইলেকট্রনিক্স পণ্য পাইকারি রেটের চেয়ে সস্তায় বিক্রয়ের কথা বলে নাজিম এর কাছ থেকে প্রতারণা করে নগদ ০৩ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে।বাদীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিক-নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তার নিরলস শ্রম, পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন রুপাতলী এলাকা থেকে ২২ মে দিবাগত রাত ০২ টায় অর্থাৎ ২৩ -৫-২৫ খ্রিষ্টাব্দ অভিযুক্ত ১। আরব আলি মোল্লা (৫৫) পিতা- মৃত ইয়াকুব মোল্লা, মাতা- মৃত রুপজান বেগম, সাং- বড় ভাটরা, থানা -মুকসুদপর, জেলা- গোপালগঞ্জ, ২, মো: মতিন শেখ (২৫), পিতা – আলেম শেখ, মাতা- মনি বেগম, সাং- বড় ভাটরা, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জ, ৩, মো: এমদাদ শেখ (৪০) পিতা- মো: খবির শেখ, মাতা- লিলি বেগম, সাং- কোঠুরাকান্দি, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জদের গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে আত্মসাৎকৃত নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন



ফেসবুকে আমরা
নোটিশ