বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লুলেস হত্যা মামলার অন্যতম অভিযুক্ত র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‌্যাব।মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম ইজিবাইক চালক মৃত হৃদয় পহলান(১৭) পরিবারের একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তি যার উপার্জনে অসুস্থ পিতার চিকিৎসাসহ সংসারের ব্যায় চলত। গত ২১-১০-২৫ ইং বিকাল ১৬.৩০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ভিকটিম ইজিবাইক নিয়ে বের হন। একই তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকার সময় ভিকটিমের পিতাকে সর্বশেষ মোবাইল ফোনে মঠবাড়িয়া স্ট্যান্ডে আছে বলে জানায়। এরপর ভিকটিম রাতে আর বাড়ি ফিরে না ফিরায় তার পিতা মোবাইলে একাধিকবার ফোন করে বন্ধ পায়। পরেরদিন অনেক খোঁজাখোজি করেও ভিকটিমের কোন খোঁজ না পেয়ে ভিকটিমের পিতা পিরোজপুরের মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।২২/১০/২০২৫ ই তারিখে অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমের পিতার মোবাইলে ফোন করে ভিকটিম ও ইজিবাইক বাবদ মোট ৪২,০০০/- টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে, ভিকটিমের পিতা লোক মুখে জানতে পারেন যে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মঠবাড়িয়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডস্থ বহেরাতলা টু আলগী পাতাকাটা সড়কের পাশে খালের পাড়ে বিছানার চাদর দিয়ে বাঁধা ও প্লাস্টিকের বস্তা বন্দি অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। ভিকটিমের পিতা উক্ত স্থানে গিয়ে লাশটি ভিকটিম হৃদয় পহলানের বলে শনাক্ত করেন। পুলিশ লাশটিকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে ভিকটিমের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা জখমের চিন্থ দেখা যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ আলমগীর হোসেন (৪৬) বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।উক্ত হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে ক্ষোভের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের ঘটনাটি র‍্যাবের নজরে আসলে র‍্যাব সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল কিছু পর্যালোচনা করে র‍্যাব-৮ হত্যাকাণ্ডের সাথে গ্রেফতারকৃত রিয়াদ হাওলাদার, পিতা: এমাদুল হাওলাদার, গ্রাম-হারজি নলবুনিয়া, উপজেলা -মঠবাড়িয়া এর সম্পৃক্ততা খুঁজে পায়। অতঃপর অদ্য ৩০/১০/২০২৫ইং ১৪.১০ ঘটিকার সময় পিরোজপুর জেলার সদর থানাধীন উত্তর মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত অভিযুক্তকে বরিশাল মহানগরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ