মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

নেত্রকোণায় এক ট্রাক ভরতীয় চিনি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভরতীয় চিনি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার(৩০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে মডেল থানার পুলিশ।তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক সহ ট্রাকের সাথে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।স্থানীয়দের থেকে জানা গেছে, নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনি ভর্তি ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল জানায়, ভোরে গোপন সংবাদের খবরে আমরা সেনাবাহিনীর সহযোগীতায় ট্রাকটি জব্দ করতে সক্ষম হই। পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত চোরাকারবারিদের ধরার জন্য আশেপাশের এলাকয় অভিযান চালিয়ে তাদের কারও সন্ধান পাওয়া যায়নি। চিনির বস্তা নামানো হচ্ছে ট্রাক থেকে। পরবর্তীতে জানা যাবে এখানে কত বস্তা ও কত টাকার চিনি আছে। চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ