শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

নিরপেক্ষ,সুষ্ঠু নির্বাচন করতে কমিশন দায়বদ্ধ: রাজশাহীতে ইসি

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এটি নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। তবে গত ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বক্তব্যে যে নির্দেশনা পাওয়া গেছে সেই নির্দেশনা মতো আগামী ডিসেম্বরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অন্যান্য জটিলতা কিংবা কাগজপত্রের জন্য যেন বৈধ নাগরিকত্ব থেকে কেউ যেন বঞ্চিত না হয়। যে ভাবেই হোক ভোটার হবার উপযুক্ত কেউ যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। প্রক্রিয়াটি যেনো জটিল না করা হয়, যতোটা সম্ভব সহজ করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।এছাড়াও ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের তিনি বলেন, ভোটার তালিকা সম্পর্কে যেসব ভ্রান্ত কথা বাজারে প্রচলিত রয়েছে তা থেকে বেরিয়ে আসতেই এমন মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তালিকার মৃত ভোটারদের বের করে বাদ দেয়া এবং এক ভোটারের দ্বৈত উপস্থিতি ঠেকাতে তৎপর হতে নির্দেশনা দেন।মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
পরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নগরীর বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ঘুরে দেখন।



ফেসবুকে আমরা
নোটিশ