বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে উধাও মোটরসাইকেল আরোহী

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে সাতসকালে এক নারী প্রভাষকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্গাপুর-শিবপুর রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।ভুক্তভোগী নারী প্রভাষক সাবরিনা আক্তার দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ওঈঞ) বিভাগের প্রভাষক। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে তিনি সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী চলন্ত অবস্থায় তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাবরিনা আক্তারের সহকর্মী প্রভাষক নাজমুল হোসাইন বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও সাবরিনা আক্তার সিএনজিতে করে কলেজে আসছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌছানো মাত্রই হঠাৎ দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। হাতব্যাগে মোবাইল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায় ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।প্রভাষক সাবরিনা জানান, ছিনতাইকৃত ব্যাগে তার স্মার্টফোন, নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এ ঘটনার পর তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ঘটনার বিষয়ে আমি এখনো অবগত না। তবে ভুক্তভোগী প্রভাষকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ