সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নওগাঁয় বন্যার্তদের জন্য কনসার্ট

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:: বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করছে দেশের বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা। সেসব কনসার্টের পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় কনসার্টের আয়োজন করা হয়েছে।গত (৩০ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করে নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পী বৃন্দ। এই আয়োজনে প্রায় ১৯ হাজার টাকা সংগ্রহ করে তারা। যাযাবর ব্যান্ডের শিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেন বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা শুধু মাত্র চেষ্টা করেছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার। সে জন্য আমরা জেলার সব কন্ঠশিল্পীরা এগিয়ে এসেছি। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছি আমরা, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছে। ১৯৭১ সালেও আমরা কন্ঠ যোদ্ধারা গান গেয়ে সে সময় দেশর মুক্তি যোদ্ধাদের অনুপ্রেরণা জাগিয়েছি আমরা সব সময় দেশের ক্লান্তি নগ্নে পাশে ছিলাম এখনো বন্যার্তদের পাশে আছি। শিল্পী ডি এম বলেন, দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা নগদ অর্থ সংগ্রহ করছি সন্ধ্যা থেকে। এই সংগ্রহ অর্থের সাথে আমাদের ব্যান্ডসহ আরো কিছু ব্যান্ডের শিল্পীরাও নগদ অর্থ দিয়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো আমরা।



ফেসবুকে আমরা
নোটিশ