মিলন সিদ্দিকী ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার ঈশান নগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ১১ মামলার আসামি রিপন হোসেনকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।বুধবার রাতে ধামরাই থানার চৌকস পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) জিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশান নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।