বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

সাইফ উল্লাহ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নতুন ভবণে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী। উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাস এর সভাপতি শেরগুল আহমেদ, উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মাজাহারুল ইসলাম, মজিবুর রহমান মজুমদার, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর রহমান হাসিদ,সালাউদ্দিন মাহতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের সভাপতি শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম কাঞ্চন, আলমগীর কবির, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল রহমান মজুমদার, কৃষকদলের সভাপতি হারুক আহমেদ, স্বেচ্ছসেবক দলের আহবায়ক লিয়াকত আলী সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আমি একজন, আপনারা আমার অভিভাবক, আপনাদের সহযোগিতায় আমি এমপি হয়েছে। তাই বলতে চাই, বিভিন্ন স্থানে সমস্যা আছে, আপনার তুলে ধরবেন, আমি কাজ করতে চেষ্টা করব। দলের কোন লোক অবৈধ কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহব্বান করেন। প্রকৃত কৃষক যাতে সরকারী সহযোগিতা পায়, সেই ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।



ফেসবুকে আমরা
নোটিশ