শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরীর তেজগাঁও থানার মাদক মামলায় ১৪ বছরের কারাদন্ডে দণ্ডিত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৪৭), পিতা-মৃত আব্দুল মতিন, সাং- বাসাইল, থানা- আগৈলঝাড়া, জেলা- বরিশাল’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা ফ্লাইওভা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জহিরুল ইসলাম ২০১৯ সালে ঢাকা মহানগরীর তেজগাঁও থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়। পরবর্তীতে ঢাকা মহানগরীর তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ধৃত আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০(বিশ হাজার) টাকা অর্থদণ্ড’সহ অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। উক্ত পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় একটি সাজা ওয়ারেন্ট জারি আছে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। কিন্তু র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ