মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ আজ বুধবার( ২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শহীদুল্লাহ। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলোঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।



ফেসবুকে আমরা
নোটিশ