মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

তেরখাদায় অগ্নিকান্ডে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা। গত ২৮ সেপ্টেম্বর রাত ১টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয় তার বসত ঘরসহ সবকিছু। ঘটনার দিন ঘরে থাকা গরু বিক্রির ৪লাখ টাকাসহ মূল্যবান আসবাব পত্র, পোষাক পরিচ্ছদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার খবর শুনে তেরখাদা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে গেলেও এ সময় জলিল মিনার ঘর পুড়ে ছাই হয়ে যায়। জলিল মিনার হাতে নেই কোনো টাকা, তার নেই কোনো জমাজমি। শুধু মাথা গোঁজার সামান্য ভিটা তার বসবাসের একমাত্র অবলম্বন। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জলিল মিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষুধার জ্বালা নিবারণে তারা এখন দ্বারে দ্বারে ধর্ণা ধরছেন। কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কিভাবে আবার নতুন করে মাথা গোঁজার ঠাই গড়ে তুলবেন এ প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেন না এই শতবর্ষপ্রায় বৃদ্ধ জলিল মিনা। সহায় সম্বলহীন বৃদ্ধ জলিল মিনা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জলিল মিনা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাহায্যের জন্য ধর্ণা দিচ্ছেন। এ ঘটনার খবর শুনে তেরখাদা উপজেলার নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী ও কাটেঙ্গার কৃতি সন্তান আরিফ বিল্লাহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।



ফেসবুকে আমরা
নোটিশ