বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

তাহেরপুর পৌরসভা’য় হোল্ডিং কর আদায়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর-বাগমারার তাহেরপুর পৌরসভার হোল্ডিং কর ব্যাংকিং এর মাধ্যমে আদায়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তাহেরপুর পৌর হলরুমে আনুষ্ঠানিক ভাবে হোল্ডিং কর আদায়ের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। হোল্ডিং কর আদায় উপলক্ষে তাহেরপুর পৌর সভার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহেরপুর পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অথিতির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর পৌর জামায়াতের আমির প্রভাষক মাওঃ শহিদুজ্জামান মীর, তাহেরপুর জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সেলিম আহম্মেদ, তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রশীদ, তাহেরপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আকরাম আলী, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম রুবল, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, তাহেরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান, সহকারী প্রকৌশলী হাসান আলী, কর নির্ধারক কামরুল হাসান, সহকারী কর নির্ধারক জাহিদ আকরাম, কর আদায়কারী আশিশ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাানের প্রধান, তাহেরপুর এলাকার ব্যবসায়ী ও মান্যগন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ