বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ডিবি পুলিশ পরিচয়ে দস্যুতা, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, দস্যুতা, ছিনতাই এর মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‌্যাব। র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১০, কেরানিগঞ্জ, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখ ০০.১৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার আগৈলঝাড়া থানার ডিবি পুলিশ পরিচয়ে দস্যুতা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আরাফাত ভূইয়া(২০), পিতা- শাহ জালাল ভূইয়া, সাং-বেলুহার, থানা-আগৈলঝাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে । মামলার বিবরণে জানা যায়, ভিকটিম মাছ ব্যবসায়ী জয় বিশ্বাস (২৫) গত ১৫/০৭/২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৪.৩০ ঘটিকায় বরিশালের আগৈলঝাড়া বাজারে মাছ বিক্রি করে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন ০৪ নং গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের বটতলা ব্রীজের সামনে পাঁকা রাস্তার উপর পৌছালে গ্রেফতারকৃত অভিযুক্ত আরাফাত ভূইয়া(২০)’সহ অন্য দুইজন অভিযুক্ত একটি মোটরসাইকেল দিয়ে পথরোধ করে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের দেহ তল্লাশীর নামে মাছ বিক্রির ২১,১০০/- টাকা ছিনিয়ে নেয়। এসময় অভিযুক্তরা ভিকটিমকে ভ্যানসহ থানায় নিয়ে যাওয়ার কথা বলে দুইজন মোটরসাইকেল যোগে আগে আগে চালিয়ে যায় আর একজন ভ্যানে ওঠে বসে ভিকটিম ও ভ্যানচালককে নিয়ে পশ্চিম মোল্লাপাড়া বাজারে পৌছানোর পর ভ্যানে থাকা অভিযুক্ত ভ্যান থেকে নেমে দৌড়ে তাদের মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করলে ভিকটিম একজনকে ঝাপটে ধরলে বাকি দুইজন দৌড়ে পালিয়ে যায়, স্থানীয় লোকজন আটককৃত একজনকে গণপিটুনি দিয়ে আগৈলঝাড়া থানায় হস্তান্তর করে। উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।উক্ত ঘটনাটি র‌্যাব-৮, বরিশালের নজরে আসলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি এবং ছায়াতদন্ত শুরু করে।এরই প্রেক্ষিতে র‌্যাব-৮ এবং৷ র‍্যাব-১০ এর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ