বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

জেলখানা থেকে পলাতক আসামী গ্রেপ্তার 

নরসিংদী জেলা,প্রতিনিধ : নরসিংদী জেলা কারগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম (২৫) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।
সে সদর উপজেলার মাধবদী থানাধীন উত্তর ভাসানিয়া (পাচানী) গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামীর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার  করা হয় বলে নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। তার বিরুদ্ধে মাধবদী থানায় ৩০২/৩৪ ধারা একটি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলখানায় দুষ্কৃতকারীদের আক্রমণে কারারক্ষীদের অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দী পালিয়ে যায়। এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জেল পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পলাতক বন্দীদের একজন এবং উপরোক্ত হত্যা মামলার আসামি। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ