শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জামসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : এলিট ফোর্স র‍্যাব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় বিশেষ অভিযানে ১,৬৪,৭৫০ (এক লক্ষ চৌষট্টি হাজার সাতশত পঞ্চাশ) জাল টাকা ও জাল টাকা তৈরীর সরঞ্জামসহ একজন আসামী গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩. মাদারীপুর।ঘটনার বিবরণঃ র‍্যাব-০৮, সিপিসি-০৩, মাদারীপুর এর একটি নিয়মিত টহল দল অদ্য ১৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখে মাদারীপুর জেলার সদর থানাধীন আশপাশ এলাকায় টহলরত থাকা অবস্থায় ১৪.৩০ ঘটিকার সময় সংবাদ পান যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন সাকিনস্থ ধৃত আসামী দীন ইসলাম ঢালী (৩০), পিতা- মহসিন ঢালী, সাং-চরজগমোহন, থানা- কালকিনি, জেলা-মাদারীপুর এর বসত বাড়িতে কতিপয় ব্যক্তি জাল টাকা ছাপানোর কাজ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে ১৫.৫০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন লক্ষীপুর ইউনিয়নের চরজগমোহন সাকিনস্থ আসামী দীন ইসলাম ঢালী এর বসত বাড়িতে উপস্থিত হলে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে র‍্যাবের অভিযানিক দল আসামী দীন ইসলাম ঢালীকে গ্রেফতার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট জাল টাকা আছে, যা খাঁটি হিসেবে কতিপয় ব্যক্তির নিকট সরবরাহ করে আসছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর টিনের দোচালা বসতবাড়ির আরএফএল ওয়্যারড্রব এর ভিতর থেকে বিভিন্ন মানের জাল নোট সর্বমোট ১,৬৪,৭৫০ (এক লক্ষ চৌষট্টি হাজার সাতশত পঞ্চাশ) টাকা আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উদ্ধার করা হয়।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে যে, তার হেফাজতে টাকা ছাপানোর প্রিন্টারসহ আনুষঙ্গিক মালামাল রয়েছে। তার কথিত তথ্যমতে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন লক্ষীপুর ইউনিয়নের চরজগমোহন সাকিনস্থ জনৈক মোঃ আহমেদ ফিরোজ খান (৪৫) এর বাড়ির ভাড়াটিয়া সুজন ঢালী (৩০), পিতা-জলিল ঢালী এর টিনের দোচালা ঘর থেকে (1) জাল টাকা উৎপাদনে একটি কালো রংয়ের প্রিন্টার (ii) দুইটি এন্ট্রিকাটার, (iii) দুইটি স্কেল, (iv) জাল টাকা উৎপাদনে ব্যবহৃত রং (v) দুইটি সাদা রংয়ের চপিং বোর্ড, (vi) “VIVO ব্র্যান্ডের একটি অ্যানড্রয়েড মোবাইল (vii)” Double A” ব্র্যান্ডের ” A4″ সাইজের অনুমান ৪৭০ পিস কাগজ A4″ সাইজের অনুমান ৪৮০ পিস কাগজ (যাহা জাল টাকা উৎপাদনের কাঁচামাল হিসেবে অব্যবহৃত রয়েছে। উপরোক্ত আলামত সমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মতে জব্দ করা হয়। ধৃত আসামী দীন ইসলাম ঢালী (৩০) ও অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা জাল টাকা উৎপাদনে ব্যবহৃত আনুষঙ্গিক মালামাল ও জাল টাকা নিজ হেফাজতে রাখায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।জাল টাকার বিরুদ্ধে র‍্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ