বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট হোক পর্দানশীন নারীদের পরিচয়ের মাধ্যম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
“বৈষম্যহীন বাংলায় পর্দানশীন নারীদের সাথে বৈষম্য কেন” শ্লোগাণে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (২৯ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে পর্দানশীন নারীদের বঞ্চিত নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার ৩ দফা দাবীতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলার পর্দানশীন নারী সমাজ।এ সময় তারা বলেন, মানুষের মুখের ছবি পরিবর্তনশীল। সময় ও অবস্থার সাথে মানুষের চেহারা পরিবর্তণ হয়। এ থেকে প্রমাণিত হয় মুখচ্ছবি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়। অথচ সেই মুখচ্ছবির অজুহাতেই পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা হচ্ছে, শিক্ষা ক্ষেত্রেও করা হচ্ছে বেপর্দা। ফিঙ্গার প্রিন্ট দিয়ে সনাক্তকরণ দূর্নীতিরোধক হলেও, ছবি ও চেহারা মিলিয়ে দূর্নীতিবান্ধব সনাক্তকরণ পদ্ধতি বিগত সরকারগুলো অনুসরন করে এসেছে। পর্দানশীন নারীরা এসব হেনস্তার অবসান চান। তারা আরো বলেন, পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবী তুলেন তারা। আর তাই অসংখ্য পর্দানশীন নারীদের বঞ্চিত নাগরিকত্ব ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ফিরিয়ে দেয়ার জোড় দাবী জানান প্রতিবাদ সমাবেশে আগত পর্দানশীন নারীরা।সমাবেশে তারা বলেন, গত ১৬ বছর যাবত জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে। এতে পর্দানশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। অনেক পর্দানশীন নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। বিধবা বা তালাকপ্রাপ্তা পর্দানশীন নারীরা এনআইডির অভাবে বাসাভাড়া নিতে পারছেন না, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না। এসব প্রতিবন্ধকতা অনতিবিলম্বে দূর হওয়া জরুরী বলে মত প্রকাশ করেন নারীরা।আর তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।সমাবেশে মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নূরজাহান মতি ও মাকসুদা খাতুনসহ প্রায় ৩ শত পর্দানশীন নারী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে জেলা শিক্ষা অফিসারকে এবং জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি প্রদাণ করেন মানববন্ধনে আগত নারী সমাজ।



ফেসবুকে আমরা
নোটিশ