বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন ভাইরাল ভিডিওতে প্রশংসা, এবার সম্মাননা পেলেন ডা. ইরফান হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া ফরিদপুরে হাসপাতাল এলাকা ও সওজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশাল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” প্রধান কার্যালয়ে, সংগঠনের সভাপতি খোরশেদ আলম বিপ্লবের সভাপতিত্বে, সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিকিৎসা সহায়তা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাদশা মিয়া, গীতা পাঠ করেন সদস্যা বান্দাস রাণী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, আরও উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খোরশেদ আলম বিপ্লব, সদস্য আঃ হালিম, সদস্য ইন্জিনিয়ার ফজলুল হকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সকলেই সংগঠনের সামাজিক ও উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে কাজ করতে বলেন। পরে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট এবং ফলজ ও ঔষুধি গাছ দেয়া এবং ২জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে গতকাল ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সকল সদস্যরা সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ