শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে প্রাণ ঝড়লো ভ্যান চালকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কে প্রাণ হারালেন এক ভ্যান চালক। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত ভ্যান চালক জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের মো. বুদ্ধু মিয়ার ছেলে আরিফ (৪০)।প্রতক্ষ্যদর্শীরা জানান, সোনামসজিদ এলাকা থেকে পণ্য কিনে ভ্যানে করে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফ। এ সময় ভ্যানের চাকার একটি নাট খুলে চাকা নষ্ট হয়ে ভেঙ্গে গেলে চলতি রাস্তায় ট্রাকের নিচে পড়ে মারা যান আরিফ।এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জাকারিয়া নিশ্চিত করে বলেন, ভ্যানে করে পেঁয়াজ ক্রয় করে দুপুরে সোনামসজিদের দিক থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ভ্যান চালক আরিফ। এ সময় ভ্যানের ধুরি ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি খালি চলন্ত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। তবে এ ঘটনায় কাওকে আটক করা না যাওয়ায় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জাকারিয়া।



ফেসবুকে আমরা
নোটিশ