শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ মাদক ব্যবসায়ীকেও একটি মটরসাইকেলনহ আটক করে র‌্যাব।
আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে তেজামুল (৪২) এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫)।এ বিষয়ে দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ শুকুরের নিবির ষ্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাবের দল তাদের থামতে সংকেত দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ লক্ষ ৩৫ হাজার টাকার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সামির ও তেজামুলকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে শিবগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ