বরিশাল অফিস : ঘুষ দুর্নীতি নানা অনিয়মে জর্জরিত বরিশাল উজিরপুর গুঠিয়া ইউনিয়ন পরিষদ। চলছে ভাগ বাটোয়ারা মহা উৎসব , সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। ঘুষ দুর্নীতি অনিয়মের ব্যাপারে সাধারণ জনগণ মুখ খুললে তারা হেনস্তার শিকার হয় বলে অনেকে অভিযোগ করে। অভিযোগের সত্যতা যাচাই করতে সরোজমিনে গিয়ে উঠে আসে ভয়াবহ চিত্র। প্রতিটি নাম সংশোধন জন্ম নিবন্ধন এর জন্য নেওয়া হয় তিন হাজার টাকা, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য নেওয়া হয় ৫ হাজার টাকা, ভিজিবি ভিজিএফসহ সকল ক্ষেত্রে সাধারণ জনগণ জিম্মি করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এ সকল ব্যাপারে ইউনিয়ন পরিষদে গিয়ে সচিব বাসুদেব রায় এবং চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রশাসক সৈয়দ গফফার আলীর কাছে জানতে চাইলে অনিয়ম দুর্নীতি ঘুষবানিজ্যের বিষয় অস্বীকার করে এবং কোন সদুত্তর না দিতে পেরে ইউপি সদস্যদের নিয়ে দরজা বন্ধ করে গোপন বৈঠক করে।প্রাথমিক পর্যায় ধারণা করা যায় উপদেষ্টা সরকারের বিরুদ্ধে কোন গোপন বৈঠক করে। এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আলী সুজার কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।