সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

গ্রেপ্তার এড়াতে দেয়াল টপকে পালালেন কনকপুর ইউপি চেয়ারম্যান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
ফের গ্রেপ্তার এড়াতে কারাগারের দেয়াল টপকে পালালেন মৌলভীবাজার জেলা সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের গোমড়া এলাকার জেলা কারাগার এলাকায় ঘটনাটি ঘটেছে। পালানোর বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউনে পরীনত হয়েছে। মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, গত ৩০শে অক্টোবর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মামলায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন গ্রেপ্তার হোন। এক মাস ২৭ দিন কারাভোগের পর (২৭শে ডিসেম্বর) তিনি জামিনে মুক্তি পান।মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে রুবেল উদ্দিন প্রধান ফটক দিয়ে বের না হয়ে কারাগারের পাশের ছোট দেয়াল টপকে পালিয়ে যান।বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, রুবেল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দায়ের করা একাধিক মামলা রয়েছে।মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, যথাযথ নিয়ম অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ