মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

গৌরীপুরে ধানের শীর্ষের নমিনী ইঞ্জিনিয়ার ইকবালের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মোঃসাখাওয়াত হাসান মামুন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও চারবারের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের নিজ বাড়ি তাত্রাকান্দায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের স্থানীয় নেতা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল নেতা রমজান হোসেন খান জুয়েল, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।আরও উপস্থিত ছিলেন— গৌরীপুর পৌর বি এন পির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ,মোঃ আবদুর রহমান বাবুল যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,যুগ্ন আহ্বায়ক ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন, মেহেদি হাসান রতন, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, সাবেক ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ আতাউর রহমান তারা মিয়া,মোঃ আতাউর রহমান আল আমিন,আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্চাসেবক দল,মোঃ আবদুল কাদির সদস্য সচিব গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ সাদ্দাম হোসেন তালুকদার সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উত্তর জেরা ছাত্রদল,মোঃ মনিরুজ্জামান মানিক সদস্য সচিব গৌরীপুর উপজেলা ছাত্রদল, এছাড়া ও উপস্হিত ছিল যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বিএনপি সমর্থক।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করেন।এছাড়া এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নির্বাচনী ভাবনা শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুর রহমান বাবুল। অনুষ্ঠানে তারা উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন। মোঃ আবদুর রহমান বাবুল বলেন,গৌরীপুরে বি এন পি সহ তার বিভিন্ন অঙ্গ সংগঠন ধানের শীর্ষের নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসের নেতৃত্বে ঐক্যবদ্ধ তাদের মধ্যে কোন বিভাজন নাই। আগামী নির্বাচনে বিপুল ভোটে তারা ধানের শীষের নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে বিজয়ী করবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ