শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, এলাকাবাসীর উদ্বেগ।

গোপালগঞ্জ প্রতিনিধি ফয়জুল ইসলাম লিমন : গোপালগঞ্জের কাশিয়ানী পুইশুর ইউনিয়নে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গভীর রাতে একটি বসতঘরের তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোক্তার শিকদার জানান, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা তার ঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারির তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের একটি স্বর্ণের গহনার সেট, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা, চুরি করে নিয়ে যায়। এছাড়াও ঘরের প্রয়োজনীয় কিছু পোশাক ও সামগ্রীও চুরি হয়েছে।
ঘটনার পরপরই তিনি আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন এবং এলাকায় খোঁজাখুঁজি চালান, তবে এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই ব্যক্তি—শপদ শিকদার ও মিথুন শিকদারের ওপর তার সন্দেহ রয়েছে। তিনি দাবি করেন, ওই ব্যক্তিরা এলাকায় মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করলে চুরির রহস্য উদঘাটন হতে পারে বলে মনে করছেন তিনি।এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি সংশ্লিষ্ট তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে আপাতত তিনি কোনো মামলা দায়ের করেননি বলে জানা গেছে।এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ