বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

গুরুদাসপুরে লোহার শিকল কেঁটে কোরবানীর ৩টি গরু চুরি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে ভোর রাতে লোহার শিকল কেঁটে কোরবানীর ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) ভোর রাতে উপজলোর পোয়ালশুড়া পাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য গরুর মালিক বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি যাওয়া গরুর মালিক মোঃ আনোয়ার হোসেন ওই এলাকার মৃত -আজহার আলীর ছেলে।
আনোয়ার হোসেন জানান, তার বাড়ির গোয়াল ঘরে মোট ৬টি গরু ছিলো। তার মধ্যে দুইটি গরু কোরবানীর জন্য নিয়ত করে রেখেছিলেন। শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত জেগে থেকে গরুগুলোকে পাহাড়া দিয়ে ঘুমাতে গিয়েছিলেন। গোয়াল ঘরের দরজায় লোহার শিকল দিয়ে তালা দেওয়া ছিলো। ভোর রাত সাড়ে ৪টার সময় চোর চক্র ৪টি গরুকে লোহার শিকল ও তালা ভেঙে গোয়াল ঘর থেকে নিয়ে যায়। রাস্তায় গাড়িতে উঠানোর সময় একটি গরু ছুটে পূনরায় বাড়িতে এসে লাফালাফি করতে থাকে। এসময় পরিবারের সদস্যরা ঘুম থেকে তড়িঘরি করে উঠে দেখেন বাড়ির উঠানে একটি গাভি ছোটাছুটি করছে। গোয়াল ঘরে গিয়ে দেখেন কোরবানীর জন্য রাখা দুইটি ষাড় গরুসহ মোট তিনটি গরু চুরি হয়েগেছে। সাথে সাথে আশপাশের এলাকা ও রাস্তাঘাটে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় এসেছে। পুলিশ চোর চক্র ও গরু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ