বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গাজীপুরের ব্যবসায়ী হত্যাকান্ডের প্রধান আসামি বরিশালে র‌্যাবের হাতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‍্যাব।মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম অটোরিক্সা চালক (ব্যবসায়ী) নুর আলম(৩৫), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-মধ্যপাড়া, পোঃ-বল্লমগড়, থানা+জেলা-গাইবান্ধা, এ/পি সাং-মিলগেইট, গোড়াই, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল’ গত ২৫ এপ্রিল ২০২৫ইং তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় ৬০,০০০/- টাকা নিয়ে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মহড়াবহ বাজারে অটোরিক্সা ক্রয়ের জন্য যায়। উক্ত বাজার হতে অটোরিক্সা ক্রয় করে ফিরার পথে একই তারিখ রাত আনুমানিক ২১.০০ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন জাঙ্গালিয়াপাড়া গ্রামের জাঙ্গালিয়া ব্রীজের নিকট পৌছালে বর্তমানে ধৃত অভিযুক্ত মোঃ কবির সিকদার(৫৭), পিতা-মৃত গোলাম আলী সিদকদার, সাং-হস্তিশুন্ড, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-(ভাতারিয়া, আব্দুল কাদের এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর সহ অজ্ঞাতনামা ১০/১২ অভিযুক্তরা ভিকটিম নুর আলম এর কাছে থাকা ক্রয়কৃত অটোরিক্সাটি অভিযুক্ত কবির সিকদারের বলে দাবি করে এবং ভিকটিমকে চোর সন্দেহে লাঠি, সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কিল ঘুষি লাথি, মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসক ভিকটিম’কে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে অভিযুক্তরা ভিকটিম’কে চিকিৎসার ব্যবস্থা না করে গত ২৬ এপ্রিল ২০২৫ ইং রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভাতারিয়া গ্রামের জনৈক আব্দুল কাদের(৫২) এর বাড়ীতে ধৃত অভিযুক্তের ভাড়াটিয়া বাসায় রুমের ভিতর ভিকটিম’কে পুনরায় লোহার রড়, লাঠি সোটা, দিয়া পেটানোর এক পর্যায়ে ভিকটিম নিস্তেজ হয়ে গেলে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে মৃত্যুর রহস্য আড়াল করার উদ্দেশ্যে একে অপরের সহয়তায় রশি দ্বারা ভিকটিম’কে গলায় বেধে অভিযুক্তের ভাড়াটিয়া ঘরের ভিতর সিলিং ফ্যানের সহিত ফাসিতে ঝুলাইয়া রাখে। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশ সংবাদ প্রাপ্তির পর ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব বিষয়টি আমলে নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গত ০৮ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ১৭.২০ ঘটিকার সময় র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প এবং র‌্যাব-৮, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর থানাধীন বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ঈদগাহ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ কবির সিকদার(৫৭)কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত অভিযুক্তকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়



ফেসবুকে আমরা
নোটিশ