মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে দেশি অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতা তানভীর সিরাজের ভাইসহ দুইজন আটক

মোঃসুলতান মাহমুদ : গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন



ফেসবুকে আমরা
নোটিশ