সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গাইবান্ধায় সার গোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একাধিক, চাঁদা দাবির অভিযোগে মামলা প্রস্তুতি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার তুলসীঘাট বাফার সার গোডাউনকে কেন্দ্র করে চাঁদা দাবি ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং বিষয়টি নিয়ে থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।ভুক্তভোগী মোঃ নুর মোহাম্মদ প্রিন্স (৪৭) অভিযোগ করেন, তিনি বৈধভাবে সার লোড-আনলোড কার্যক্রমের দায়িত্ব পাওয়ার পর গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১টার দিকে শ্রমিকদের নিয়ে গোডাউনে কাজ শুরু করতে গেলে একদল সশস্ত্র ব্যক্তি বাধা দেয়। অভিযুক্তদের মধ্যে মোঃ কামাল হোসেন, মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও বিকাশ চন্দ্র সাহার নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখতে হুমকি দেয় এবং বিপুল পরিমাণ চাঁদা দাবি করে। এসময় শ্রমিকদের কাছ থেকেও জোরপূর্বক টাকা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়।হামলায় এজাজ আহমেদ ডিউক গুরুতর আহত হন এবং তার শরীরে একাধিক সেলাই দিতে হয়েছে। এছাড়া হাফিজ আসাদ লিখন ও আরিফসহ আরও কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর স্থানীয় জনগণ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী জানান, ঘটনাস্থলে সিসি ক্যামেরা রয়েছে এবং ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মোঃ আব্দুল আল মামুন বলেন,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।



ফেসবুকে আমরা
নোটিশ