শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

গর্ভবতী গাভী জবাই ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী গরু জবাই করে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। বুধবার (২২শে জানুয়ারি) সকালে উপজেলার কামিনীগঞ্জ বাজারে মাংসের মান নির্ধারণ বিধিমালা ২০২১ এর ৮নং বিধি (পশু জবাই ও মান নির্ধারণ আইন ২০১১) অনুযায়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে জুলহাস মিয়া’কে(৪৫) জরিমানা করা হয়।জানা যায়, উপজেলার কামিনীগঞ্জ বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সাবরিনা আক্তার। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম দন্ডেদন্ডিত করেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন জুড়ী থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ