শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

কেশবপুরে হযরত খাজা খান জাহান আলী’র ৫৮ তম স্মরণ সভা সমাপ্ত

পরেশ দেবনাথ, স্টাফ রিপোর্টার : কেশবপুরের ঐতিহ্যবাহী খানজাহান আলীর দীঘির পাড়ে হযরত খাজা খান জাহান আলী’র তিন দিন ব্যাপি ৫৮ তম স্মরণ সভা মঙ্গলবার সমাপ্ত হয়েছে।সোমবার (১২ মে-২৫) কেশবপুরের ৩ নং মজিদপুর ইউনিয়নে বিদ্যানন্দকাটি/মির্জাপুর খানজাহান আলী’র দীঘির পাড়ে যাকজমকপূর্ণ নিরিবিলি পরিবেশে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে “খানজাহান আলী” বিষয়ক আলোচনা, শিল্পী ও বাউল শিল্পীদের গান।মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেশবপুর উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, চুকনগর ডিগ্রি কলেজর সাবেক অধ্যক্ষ, গবেষক ও সমাজ সেবক হাশেম আলী ফকির।
কেশবপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে খানজাহান আলীর ভক্তবৃন্দের আয়োজনে, তত্ত্ববাধয়ক খাদেম আকরাম আলী ও আব্বাস আলী ফকিরের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, আব্দুল লতিফ মোড়ল ও মিজানুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ বেতার খুলনার গীতিকার ও কন্ঠ শিল্পী কেশবপুর লোকজ একাডেমির পরিচালক এস এম সিরাজুল ইসলাম, কেশবপুর একতারা শিল্পগোষ্ঠীর মিজানুর রহমান মিজান, নজরুল ইসলাম, সাগর হোসেন, সাতক্ষীরার কালীগঞ্জের শিল্পী নাছির উদ্দীন, বাউল শিল্পী রফিকুল ইসলাম প্রমূখ।
রোববার প্রথম দিনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট নাট্যকর ও সব্যসাচী লেখক কবি মুহম্মদ শফি, বিশেষ আলোচক ছিলেন, নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফকির জালাল উদ্দিন আহমেদ। ৩ ৩য় দিন মঙ্গলবারে প্রধান আলোচক ছিলেন, পাঁজিয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন।বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক ও পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক ও কবি ইব্রাহিম রেজা, বেতার শিল্পী নাট্যকার লেখক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, জালাল উদ্দিন, সাংবাদিক পরেশ দেবনাথ, ডাঃ আমজাদ হোসেন প্রমূখ।লোক মুখে শোনা যায়, এই দীঘি এক রাতে দৈবিক ভাবে খনন হয়। যাহা পরম্পরায় খান জাহান আলী দীঘি নামে পরিচিতি লাভ করে। আজও এই দীঘি ইতিহাসের স্বাক্ষ্য বহন করে চলেছে।



ফেসবুকে আমরা
নোটিশ