রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে অ্যাডঃ বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে শোকসভা

পরেশ দেবনাথ : কেশবপুরের বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর২৫) বিকেলে সংগঠনের মিলনায়তনে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান-এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ-এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য প্রয়াত অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর সহধর্মিনী প্রাক্তন অতিরিক্ত সচিব রোকসানা হাসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট অজিয়ার রহমান, আজিজুল ইসলাম মন্টু, পঙ্কজ দাস ও অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য দিলীপ মোদক প্রমুখ। এই সদালাপী সাদা মনের মানুষটির জন্য দোয়া পরিচালনা করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোল্ল্যা আব্দুস সাত্তার।
অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু গত শনিবার রাতে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আপন ভাগনে। তার বাড়ি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায়। মঙ্গলবার দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে জানাজা নামাজ শেষে শ্রদ্ধা আর ভালোবাসায় কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ